বিনোদন ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
ভারতীয় সংগীতাঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নাম দিলজিৎ। দেশের গণ্ডি তো ছাড়িয়েছেন-ই হলিউডের গায়িকা টেলর সুইফটের সঙ্গেও ছড়িয়েছে সম্পর্কের গুঞ্জন। তবে এই অবস্থানে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে।
দিলজিতের বাবা ছিলেন বাসচালক। এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলেন, মাত্র ১৬ বছর বয়স থেকে বিভিন্ন স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। মাত্র ১৮ বছরে প্রথম উপার্জন তার। এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে তিন হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ।
তবে এক সময়ে মাত্র তিন হাজার টাকা পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি প্রাইভেট জেটের মালিক। পঞ্জাবি শিল্পী মোট ১৭২ কোটি টাকার মালিক বলে জানা যায়। ‘অমর সিংহ চমকিলা’ ছবিতে অভিনয় করে ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
২০১৪ সালে প্রথম অ্যালবাম ‘ইশক উড়া অদা’ আসে দিলজিতের। তবে শ্রোতামহলে গায়কের পরিচিতি গড়ে ওঠে। এই অ্যালবামেই ছিল দিলজিতের জনপ্রিয় গান ‘নাচ দিয়া অলরান কুয়াইরাঁ’ এবং ‘পগ্গান পোছভিয়ান ওয়ালে’।
শুধু সংগীতে না, অভিনয়েও নাম লিখিয়েছেন দিলজিৎ। ২০১১ সালে ‘দ্য লায়ন অফ পঞ্জাব’ ছবিতে কাজ করেন তিনি। এরপর ‘গুড নিউজ়’, ‘উড়তা পঞ্জাব’, ‘অমর সিংহ চমকিলা’, ‘ক্রু’-র মতো ছবিতে দেখা যায় তাকে।