Dhaka Mail Logo

বিনোদন

স্ত্রীর পরামর্শ মেনে ঐশ্বরিয়াকে চুম্বন হৃতিকের! 

বিনোদন ডেস্ক

২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় বলিউডে আজকাল ডালভাত। তবে একসময় এরকম দৃশ্যে ধরা দেওয়ার আগে দুইবার ভাবতে হতো। এই যেমন ‘ধুম ২’ সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হৃতিক পরামর্শ নিয়েছিলেন তৎকালীন স্ত্রী সুজান খানের।

7-jpg

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে চুম্বনের প্রসঙ্গ উঠতেই হৃতিক জানান, স্ত্রী (তৎকালীন) সুজান খানের পরামর্শ মেনেই ঐশ্বরিয়াকে চুমু খেয়েছিলেন তিনি। 

হৃতিকের কথা অনুযায়ী, তিনি যখন সুজানকে জানিয়েছিলেন যে ঐশ্বরিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রয়েছে সুজানের বক্তব্য ছিল, “চুমু খেলে এমনভাবে খাবে যেন সেটা পৃথিবীর সবচেয়ে নিবিড় চুম্বন হয়।” 

ertyuio-2202071142

হৃতিক জানান, ক্যামেরার সামনে লিপলক দৃশ্যের শুটিং করার সময় তার মাথায় সুজানের এই কথাগুলোই ছিল। তবে গুঞ্জন রয়েছে এমন দৃশ্য দেখে হৃতিকের ওপর বেজায় চটেছিলেন অভিষেক। কেননা তখন ঐশ্বরিয়ার সঙ্গে জমিয়ে প্রেম করছিলেন ছোট বচ্চন।