Dhaka Mail Logo

বিনোদন

বিপিএল মাতাবেন জেমস? 

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

বাংলাদেশে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির অন্যতম আয়োজন বিপিএল নিয়ে উন্মাদনার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। তাদের মন ভরিয়ে দিতে আয়োজকরাও সক্রিয় থাকেন। উদ্বোধনী আসরে হাজির করা হয় নামজাদা তারকাদের।

শোনা যাচ্ছে এবারও জাঁকজমকভাবে সাজানো হবে বিপিএলের উদ্বোধনী আসর। মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খানেরও থাকার কথা রয়েছে।

তবে জেমসের পারফরম্যান্সের বিষয়টি সত্যি নাকি গুজব—এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ভক্তরা প্রবল প্রত্যাশা রাখলেও এই রকস্টারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিশ্চয়তা মেলেনি।

‘বাংলাদেশ’ গাইতে দেওয়া হত না জেমসকে? কী বলছেন শিল্পী‘বাংলাদেশ’ গাইতে দেওয়া হত না জেমসকে? কী বলছেন শিল্পী
এ প্রসঙ্গে জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন বলেছেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগই করেনি বিপিএল কর্তৃপক্ষ। কেউ ইচ্ছাকৃত এমন গুজব ছড়াচ্ছে।’

এর আগে ২০২৩ সালে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন জেমস। তুমুল জনপ্রিয় এই গায়ক মঞ্চে উঠতেই মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।