images

বিনোদন

ক্ষমা চাইলেন শাকিব খানের সিনেমার পরিচালক

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম

সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ নিয়ে উন্মাদনার কমতি নেই ভক্তদের। কিন্তু আশার সূর্য ক্রমশ অস্তমিত। কেননা ১৫ নভেম্বর ছবিটির মুক্তির কথা থাকলেও অথচ প্রচারণা বলতে তেমন কিছুই চোখে পড়ছে না। 

শাকিবিয়ানদের মতে, সব দোষ ছবির পরিচালক অনন্য মামুনের। এজন্য প্রতিমুহূর্তে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কিং খানের অনুরাগীরা। তাদের অভিযোগ, এক অ্যানাউন্সমেন্ট টিজার ও হিন্দি গানের ট্রেলার ব্যতীত আর কিছু সামনে আনেননি তিনি। কাট আউটের নামে যা উন্মোচন করা হয়েছে তা মূলত বিলবোর্ড। 

438300865_10211551322536427_8569069414478291461_n

টি-সিরিজ থেকে গান প্রকাশের ঘোষণা দিলেও আজও অবধি তা সম্ভব হয়নি। ওদিকে ছবি মুক্তির রয়েছে মাত্র এক পক্ষকাল। এতে নির্ধারিত সময়ে ছবির মুক্তি নিয়ে সন্দিহান ভক্তরা। হাজারো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনন্য মামুনের উদ্দেছে। কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না পরিচালক। ফলে ভিসুভিয়াসের মতো উত্তপ্ত শাকিবিয়ানদের মেজাজ।

মামুনকে যা তা বলে ধুয়ে দিচ্ছেন। কেউ কেউ দিচ্ছেন মামলার হুমকি। অবশেষে সরব হলেন অনন্য মামুন। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় শাকিবিয়ানদের কাছে চাইলেন ক্ষমা। 

438222027_10211530315731270_1992405489029838174_n

আজ বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় অনন্য মামুন বলেন, ‘প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনাদের এত আশার গানটির রিলিজ দিতে পারছি না। গানগুলো কবে আসছে আশা রাখি ৪ নভেম্বর থেকে টি সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে খবরগুলো আপনারা পাবেন।’ এ সময় বিলম্বের কারোণ হিসেবে দীপাবলীর অজুহাত দেন মামুন।

তবে মামুন ক্ষমা চেয়েও শান্ত করতে পারেননি শাকিবিয়ানদের। মন্তব্যের ঘরে চোখ রাখলেই তা স্পষ্ট। শাকিব ভক্তরা নানাভাবে কটাক্ষ করছেন পরিচালককে। 

463830052_10212242806623097_5824502149225564923_n

জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিব-সোনাল ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।