images

বিনোদন

মনি কিশোরকে রাগ করে যে কথাটি বলতেন ওমর সানী 

বিনোদন ডেস্ক

২১ অক্টোবর ২০২৪, ০১:২৯ পিএম

শনিবার (১৯ অক্টোবর) রামপুরায় নিজ বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বাভাবিক মৃত্যু হয়নি বলে প্রাথমিক ধারণা পুলিশের।

এদিকে মনি কিশোরের মৃত্যুতে শোকাহত বিনোদন দুনিয়ার তারকারা। সংগীতশিল্পী, অভনয়শিল্পীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। কেউ কেউ করেছেন স্মৃতিচারণা। ওমর সানীও আছেন এ তালিকায়।

নিজের ফেসবুকে সানী লিখেছেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল তার কয়েকটা গান আমার সাথে মিশে একাকার হয়েছিল। সব সময় ফোন দিত। সব সময় রাগ করে বলতাম এত রাগ অভিমান ভালো না গান কর। ও আমাকে বলত শুধুই তোমার জন্য গান করব, বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে।’

শেষে মনি কিশোরের জনপ্রিয় গানের লাইন তুলে ধরেছেন ওমর সানি। লিখেছেন, ‘কি ছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি।’

‘কি ছিলে আমার’ গানটি ওমর সানী ও মনি কিশোরকে এক সুতায় বেঁধেছে। কেননা গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। তিনিই ঠোঁট মিলিয়েছিলেন। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে গানটি দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দেন মনি কিশোর।