Dhaka Mail Logo

বিনোদন

খাঁটির তৃতীয় বর্ষপূর্তি, ছিলেন চিত্রলেখা গুহ 

বিনোদন প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ এএম

‘বিশুদ্ধতা ও ভালোবাসার মেল বন্ধনে চলি একসাথে, হাতে হাত রেখে।’ এই স্লোগান নিয়ে পথ চলছে নারী উদ্যোক্তাদের গ্রুপ খ তে খাঁটি। গতকাল ১৮ অক্টোবর তিন বছর পূর্ণ হল গ্রুপটির। এ উপলক্ষে রাজধানীর বনশ্রীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল পুনর্মিলনী অনুষ্ঠানের। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী চিত্রলেখা গুহ। কেক কাটার মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয়। 

9d304beb-e32c-41f2-88c9-4a11081d3bfa

চিত্রলেখা গুহ বলেন, ‘এরকম একটি আয়োজনে এসে ভালো লাগছে। কাজের বাইরে আমি সাধারণত কোথাও যাই না। কিন্তু যখন খাঁটির পুনর্মিলনীতে দাওয়াত পেলাম তখন গ্রুপটি সম্পর্কে জেনে খুব আগ্রহ জাগে। মনে হয় নারীদের এগিয়ে চলার এই যাত্রায় একজন নারী হিসেবে আমার থাকা উচিত। আমাকে দেখে যদি তারা উৎসাহিত হয় সেটা হবে ভীষণ ভালোলাগার।’

খাঁটির অ্যাডমিন কাজী নওশীন লায়লা বলেন, ‘খ তে খাঁটি মূলত আমার বিজনেস গ্রুপ হলেও সকল মেম্বারদের জন্য  উন্মুক্ত। কারণ সবাইকে  নিয়ে  বড় হতে চাই। একতা দিয়ে  অনেক কিছু করা সম্ভব। আমরা যারা উদ্যোক্তা নিজেদের প্রয়োজনীয় জিনিসটা  যদি গ্রুপ থেকে কেনাকাটা করি আরেকজন উদ্যোক্তার সাপোর্ট  হবে সেটা। নারীশক্তির মূল্যায়ন আর চাকরি  করব এই ভাবনা থেকে বের হয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি  অনেকের কর্মসংস্হানের ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

7f6ac5d6-4c30-4e89-9b52-9ee141dfe76f

চিত্রলেখা গুহ ছাড়াও অতিথি হিসেবে ছিলেন অভিনেতা আমিন আজাদ, নিউট্রিশনিস্ট জেনিফার বিনতে হক, গীতিকার রাফিউজ্জামান রাফি। একপর্যায়ে গ্রুপের ১৬ জন সদস্যকে বেস্ট সেলারের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া স্টলে উদ্যোক্তাদের পণ্য পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।