Dhaka Mail Logo

বিনোদন

ফের বরের সাজে রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক

১৪ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম

আলিয়া ভাট ও রণবীর কাপুরের সংসারের বয়স এখনও দুই বছর হয়নি। এরইমধ্যে ফের বরবেশে দেখা গেল রণবীরকে। তাতেই গুঞ্জন ছড়িয়েওছে তবে কি আবারও বিয়ের পিঁড়িতে ছোট কাপুর? ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে বরবেশে দেখা গেছে রণবীরকে। সেখানে দেখা যায়, ঢোল বাজছে, বর বেশে হুডখোলা ভিনটেজ স্টাইলে তৈরি একটা গাড়িতে উঠছেন রণবীর। তার পরনে সিল্ক আইভরি শেরওয়ানি। ছিল সিল্কের আইভরি রঙের নানান রঙিন পাথর ও মুক্ত খচিত পাগড়ি। পরেছিলেন গোলাপী রঙের নাগরাই জুতো মোজরি কাঁধে ছিল শাল। 

kapoor

রণবীর সঙ্গে থাকা অন্য বরযাত্রীরা গাড়ির পাশে হাঁটতে হাঁটতে ঢাকের তালে নাচছেন। রণবীরকেও তালি দিতে দিতে মাঝেমধ্যে নাচতে দেখা যায়। মাঝেমধ্যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে চুমুও ছুড়ে দেন রণবীর।

এমন ভিডিও দেখে নড়েচড়ে বসেছেন অনেকে। তবে বিষয়টি নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। কেননা এটি ছিল একটি ফ্যাশন শো। সেখানেই বরবেশে ধরা দেন ছোট কাপুর। দিল্লিতে অনুষ্ঠিত ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ‘বারাত বাই তাসভা’ শোয়ের জন্য শোস্টপার ছিলেন কাপুর পুত্র। আর সেকারণেই আরও একবার বর বেশে সেজেছিলেন তিনি।