Dhaka Mail Logo

বিনোদন

কনসার্টে নারী অনুরাগীকে গলাধাক্কা, ক্ষমা চাইলেন অরিজিৎ 

বিনোদন ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

অনুরাগীদের সঙ্গে সম্পর্কটা সৌহার্দপূর্ণ অরিজিৎ সিংয়ের। কনসার্টেই মেলে প্রমাণ। ভক্তদের সঙ্গে হাত মেলান, তাদের দেওয়া পপকর্ন খান। ভক্তরাও আবেগে চুমু-টুমু খেয়ে বসেন গায়ককে। এবার তেমন কিছুই ঘটল না। উল্টো অরিজিতের এক নারী ভক্তকে গলা ধাক্কা খেতে হলো তার নিরাপত্তারক্ষীর কাছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

তবে তৎক্ষণাৎ সমস্যার সমাধান করেছেন বলিউডের এ জনপ্রিয় গায়ক। বিষয়টি নজরে যেতেই চেয়েছেন ক্ষমা। মঞ্চ থেকেই রীতিমতো মাথা নিচু করে মাফ চেয়েছেন। সে ভিডিও হয়েছে ভাইরাল। 

Arijit-Singh-1

ব্রিটেনে কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানেই ঘটেছে ঘটনাটি। সেখানে দেখা গেছে এক নারীকে রীতিমতো গলা ধরে ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। আর সেই নারী অনুরাগী অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। 

এমন দৃশ্য দেখে গান থামিয়ে দেন গায়ক। নিরাপত্তারক্ষীকে জানান, ‘এরকম করা একেবারেই উচিত নয়। তবে এখানেই শেষ নয়।’ অরিজিৎ ওই নারীর কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।’

এদিকে আরজি কর কাণ্ডেও সরব ছিলেন অরিজিৎ। নিহত চিকিৎসককে নিয়ে বেঁধেছিলেন গানও।  গানটি মানুষের মুখে মুখে ফিরছে।