Dhaka Mail Logo

বিনোদন

দেশ ছেড়েছেন ববিতা

বিনোদন ডেস্ক

১১ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম

দেশ ছেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা। গত ৯ আগস্ট রাতে কানাডার উদ্দেশে রওনা হন এ অভিনেত্রী। সেখানে একমাত্র ছেলে অনিকের কাছে গেছেন তিনি।

কানাডা যাওয়ার আগে ববিতা বলে গেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। শে বিরাজমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হোক, নিরাপত্তার বেষ্টনীতে আবার দেশে শান্তি ফিরে আসুক। দেশের মানুষ ভালো থাকুক—এই দোয়া করি। আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ববিতা। সেসময় অভিনেত্রীর ছোটবোন চিত্রনায়িকা চম্পা জানিয়েছিলেন সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দিবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক ইসলাম থাকেন। এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলে কাছে। অবশেষে গেল শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা।