Dhaka Mail Logo

বিনোদন

কেমন হবে ‘কাল্কি’র সিক্যুয়েল— ইঙ্গিত দিলেন কমল হাসান

বিনোদন ডেস্ক

৩০ জুন ২০২৪, ০১:৫৭ পিএম

সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ‘কাল্কি’। মুক্তির প্রথম দিনই আয়ের ঘরে ২০০ কোটি তুলে নিয়ে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ছবিটি। এক ছবিতে প্রভাস-আমিতাভ-কমল হাসানকে পেয়ে দর্শকের আনন্দ যেন ধরছে না। এরইমধ্যে সিনেমাটির সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন কমল হাসান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এক সাক্ষাৎকারে ‘কাল্কি’র সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন তিনি মূলত কাল্কির পরের কিস্তির জিন্যই সিনেমাটিতে যুক্ত হয়েছেন। 

কমল বলেন, "আমি 'কল্কি’ ২৮৯৮ এডি' ছবিটি করতে রাজি হয়েছিলাম এর সিক্যুয়েলের জন্য। এই ছবির পরের পর্বের গল্প শুনে দারুণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। তাই 'কল্কি'তে মাত্র অল্প সময়ের জন্য আমাকে দেখা গেলেও রাজি হয়েছি। মাত্র কয়েক দিনে শুটিং শেষ করেছি। তবে এই ছবির পরের পর্বে যা হতে হলেছে ইয়াসকিনকে নিয়ে, যেমনটি নির্মাতারা বলেছেন তা যদি হয় তা হলে এককথায় দর্শক চমকে যাবেন!"

সিনেমাটিতে ইয়াসকিন চরিত্রে অভিনয় করেছেন কমল। চরিত্রটির বয়স ২০০ বছর। মাটি থেকে কয়েক ফুট উঁচুতে ভাসমান অবস্থায় ধ্যানরত থাকে এ চরিত্র। নাগ আশ্বিনের সিনেমায় এমন চরিত্রে কমলকে মন ভরে উপভোগ করেছেন দর্শক।