images

বিনোদন

গোপন প্রেমিককে খুঁজছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:০২ পিএম

সিনেমার খবরে নেই শ্রীলেখা মিত্র। তবে ব্যক্তিগত জীবন নেট দুনিয়ায় তুলে আনার পর তাকে নিয়ে আজকাল কমবেশি চর্চা হয়। বিশেষ করে তার প্রেম-যৌনতা নিয়ে নেটিজেনদের মধ্যে রয়েছে অনেক কৌতূহল । এসব বিষয় নিয়ে তার কোনো রাখঢাক নেই। 

এবার সেই কৌতূহলের পালে হাওয়া দিলেন এই টলিউড অভিনেত্রী। ভালোবাসা দিবসে সকালে শ্রীলেখার ফ্ল্যাটের দরজার সামনে অচেনা কেউ একজন একগুচ্ছ গোলাপ ফুল ও টেডি রেখে গেছেন। আর এতেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি। খুঁজছেন সেই বেনামি উপহার প্রেরককে। 

Srilekha

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন শ্রীলেখা। ফুলের ছবিও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বেনামি এক প্রেমিকের থেকে উপহার এলো। কী করে বুঝব, কে পাঠিয়েছেন! আমি কিংকর্তব্যবিমূঢ়।’

শ্রীলেখার এই পোস্টের নিচে কোনো নেতিবাচক মন্তব্য পড়েনি। বরং বিভিন্নরকম ইমোজির মাধ্যমে প্রিয় অভিনেত্রীকে ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগীরা। তাবে তাদের সবার একই প্রশ্ন— কে শ্রীলেখার গোপন প্রেমিক?

Srelekha

অনুরাগীদের প্রত্যাশা, শিগগিরই শ্রীলেখা তার গোপন প্রেমিকের সন্ধান পাবেন। যতদিন তাকে না পান ততদিন পর্যন্ত কেবল অপেক্ষা।

২০০৪ সালে শিলাদিত্য স্যান্যলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রীলেখা। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এখনও বিয়ে করেননি তিনি। তবে একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে তাকে নিয়ে।  

আরএসও