Dhaka Mail Logo

বিনোদন

এন আই বুলবুলের কথায় কনা-মেহরাবের গান

বিনোদন ডেস্ক

০৮ মার্চ ২০২৪, ১২:১১ পিএম

নারী দিবস উপলক্ষে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কনা ও মেহরাব। স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের— এমন কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। আরটিভির প্রযোজনায় গানটি তৈরী করা হয়েছে।

গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে। নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে। প্রথম শোনাতেই গানটি আমার ভালো লাগে। আমি চাই শুধু নিদিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়।

গীতিকার এন আই বুলবুল বলেন, বছরের একটি দিনের জন্যই এই গান না। নারীদের সব সময় এগিয়ে যাবার ও সাহস যোগানোর গান এটি। আশা করি সবার ভালো লাগবে।

কনা বলেন, নারীদের জন্য গানটি করতে পেরে বেশ ভালো লাগছে। নারীরা এখন আর আগের মতো পিছিয়ে নেই। এ গানটিতে নারীদের বিজয়ের কথা তুলে ধরা হয়েছে।