বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম
গত বছরের শেষে বিয়ের ২০ বছর পর নিজের স্ত্রীকে পুনরায় বিয়ে করেন বলিউড অভিনেতা কেডি পাঠক খ্যাত বলিউড অভিনেতা রণিত রায়। এবার একই পথে হাঁটলেন ‘মুন্না ভাই’ ছবির সার্কিট খ্যাত আরসাদ ওয়ারসি। ২৫ বছর পর নিজের স্ত্রীকে ফের বিয়ে করেছেন তিনি। তবে রণিত রায় ভালোবাসাটা ঝালিয়ে নিতে দ্বিতীয়বার মালাবদল করলেও আরশাদের কারণটি অন্য।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে ১৪ ফেব্রুয়ারি মারিয়া গোরেত্তিকাকে খ্রিস্টান ধর্মমতে বিয়ে করেন আরসাদ। এদিন মুসলিম রীতি মেনে মেনে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। তবে সে সময় তাদের বিয়ে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় লিপিবদ্ধ হয়নি।
আরও পড়ুন: ফ্ল্যাট থেকে অভিনেত্রীর, নদী থেকে পরিচালকের মরদেহ উদ্ধার
বিয়ের ২৫ বছর বিষয়টি ভাবেন মারিয়া ও আরসাদ। আর তাই দেশের আইন মানতে গত ২৩ শে জানুয়ারি মুম্বাইয়ের এক আদালতে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে সারেন মারিয়া ও আরসাদ।
আরও পড়ুন: ঋতুপর্ণা কেন স্বামীর পদবী ব্যবহার করেন না— জানালেন কারণ
আইনি বিয়ে সেরে সংবাদমাধ্যমকে আরসাদ বলেন, ”আইনের স্বার্থেই এই বিয়েটা করতে হলো। কেননা, এর ফলে বিষয়-সম্পত্তির ব্যাপারে এই বিষয়টা জরুরি। তাছাড়া মৃত্যুর পরের প্রশ্নটাও চলে আসে। তাই ২৫ বছর পর এখন আমরা আইনত স্বামী-স্ত্রী। যদিও আমার মনে হয়, যেকোনও সম্পর্কে যদি তুমি কারও প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকো তো তার চেয়ে বড় আর কিছু হয় না।”
আরশাদ বর্তমানে ব্যস্ত আছেন ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমার শুটিংয়ে। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডিজ, দিশা পাটানি প্রমুখ।