Dhaka Mail Logo

বিনোদন

স্তনের ট্যাটু দেখিয়ে কটাক্ষের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২২, ০১:৫৭ পিএম

নেট-দুনিয়ায় ট্রলের অন্যতম অনুষঙ্গ নুসরাত জাহান! কখনও লিপ সার্জারি করা ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হন। আবার কখনও নিজের খোলামেলা ছবি প্রকাশ করলে সমালোচিত হন। যদিও এসব নিয়ে মোটেই বিচলিত হন না এই টলিউড নায়িকা।

এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রলের মুখে পড়লেন নুসরাত। মঙ্গলবার পাতলা সাদা পোশাক গায়ে জড়িয়ে এক ভিডিওবার্তায় অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানান এ নায়িকা। ওই ভিডিওতে স্তনের ওপর ট্যাটু দেখা যাচ্ছিল। খুব একটা স্পষ্ট না হলেও, বোঝা যাচ্ছিল।

Nusrat Jahan

ভিডিওটি দেখে নেটিনজেনরা তাকে কটাক্ষ করে লেখেন, ‘স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে? না দেখালে কী এমন হত। নোংরা মেয়ে কোথাকারা।’

শুধু তাই নয়, নুসরাত হিন্দু না মুসলিম— এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ, মুসলিম ঘরের মেয়ে হয়েও হিন্দু রীতি অনুসরণ করতে দেখা যায় তাকে। বিয়েও করেছেন হিন্দু ধর্মের অনুরাসীকে।

এর আগে প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মাথায় সিঁদুর পরায় কটাক্ষের শিকার হয়েছিলেন নুসরাত। পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, তখনও বিস্তর ব্যঙ্গ-বিদ্রূপ হয়েছে। নুসরাতের সন্তানের বাবা কে? সেই প্রশ্নে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া।

Nusrat Jahan

পরে ঈশানের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তের নামই নথিভুক্ত করান নুসরাত। অবশ্য এমন বিদ্রূপ-কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী-সাংসদ। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টের পালা চলতেই থাকে।

আরএসও