Dhaka Mail Logo

বিনোদন

ভাঙা হচ্ছে আমির খানের বাড়ি

বিনোদন ডেস্ক

২৪ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম

এই তো সেদিন খবর এলো, মুম্বাই ছেড়ে চেন্নাই চলে যাচ্ছেন আমির খান। যদিও পরে জানা গেছে, মায়ের চিকিৎসার কারণে দুই মাসের জন্য মুম্বাই ছাড়ছেন আমির। এবার শোনা গেল, ভাঙা হচ্ছে তার বিলাস বহুল বাড়ি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে আমিরের ফ্ল্যাট রয়েছে। সেখান থেকেই একটি ভাঙা হচ্ছে। তবে এতে ঘাবড়ে যাওয়া কিছু নেই। কেননা নতুন করে তৈরি করতে ভেঙে ফেলা হচ্ছে আমিরের বাসভবন।
প্রতিবেদনে বলা হয়েছে, এটমোস্ফিয়ার রিয়েলটি নামে একটি রিয়েল এস্টেট ফার্মকে এ কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আমির খান এই প্রোজেক্টে অত্যন্ত আগ্রহী।

আগামী বছর থেকে শুরু হবে কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে। এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দুই মাস আমির থাকবেন চেন্নাইতে। যদিও অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।
বেশ কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না আমিরের। একের পর ফ্লপ ছবি দিয়ে অনেকটাই বিপর্যস্ত তিনি। এর আগে শোনা গিয়েছিল ব্যর্থ হতে হতে মন বিষিয়ে গেছে তার। ফলে বিরতি নিয়েছেন অভিনয় থেকে।

তবে ‘সিতারে জামিন পার’ নামে নতুন একটি সিনেমা হাতে নিয়েছেন তিনি। নতুন বছরের জানুয়ারিতে শুরু অবে এর শুটিং। এতে তার বিপরীতে থাকবেন হাঁটুর বয়সী প্রেমিকা ফাতিমা সানা।