Dhaka Mail Logo

বিনোদন

১০০ কোটিতে আরিয়ানের ওয়েব সিরিজ কেনার প্রস্তাব

বিনোদন ডেস্ক

০৮ আগস্ট ২০২৩, ১২:০৪ পিএম

সকলেই ভেবেছিলেন বড় হয়ে বাবা শাহরুখ খানের দেখানো পথেই হাঁটবেন আরিয়ান খান। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে বড় হয়ে ওঠা। স্বাভাবিকভাবে, অভিনেতার পুত্র অভিনেতাই হবেন বলে ধরে নেওয়া হয় বলিউডে। তবে তিনি খানিকটা ব্যতিক্রমী। 

বাবার পথে হাঁটতে চাননি আরিয়ান। বিনোদনের জগতে ইতোমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন। অভিনেতা নয়, পরিচালক হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। 

সম্প্রতি পরিচালক হিসেবে আরিয়ানের হাতেখড়ি হয়েছে তার নিজের পোশাক ব্র্যান্ডের জন্যে একটি বিজ্ঞাপনের পরিচালনার মাধ্যমে। যদিও এর আগেই থেকেই নিজের ওয়েব সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। ‘স্টারডম’ সিরিজ়ের মাধ্যমে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটবে। ছয়টি পর্বের এই সিরিজের শুটিং শেষের দিকে। এতে ক্যামিও করছেন রণবীর সিং ও শাহরুখ খান। যদিও এই নিয়ে একটা মুখ খোলেননি আরিয়ান। 

এদিকে যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোড়গোড়ায় ঘুরতে হয়, সেখানে আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি রুপির প্রস্তাব দিয়ে বসে আছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো।

ছেলের প্রথম সিরিজের প্রযোজনার ভার নিয়েছে বাবাই। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফ থেকেই তৈরি হচ্ছে এটি। গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির আধারেই লেখা এর চিত্রনাট্য। 

ভারতীয় গণমাধ্যমের খবর, এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ শাহরুখপুত্র। যতক্ষণ না তার সিরিজের কাজ শেষ হচ্ছে, ততক্ষণ কোনো ওটিটির প্রস্তাব গ্রহণ করতে রাজি নন তিনি। এই প্রথম পরিচালনা করল কী হবে। এরইমধ্যে এই সিরিজের দ্বিতীয় সিজন নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে।