বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম
গুঞ্জন ছিল ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে নাকি ঠান্ডা লড়াইয়ে মেতেছেন সৃজিত ও দেব! এমনকি, সোশ্যাল মিডিয়ায় তার আঁচ পেয়েছিল নেটিজেনরা। তবে সেই লড়াইয়ে যে একেবারেই বন্ধুত্বে কোনো ছাপ ফেলল না, তা এবার খোদই জানিয়ে দিলেন তারা। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা নাগাদ সমাজমাধ্যমে দেবের একটি পোস্ট। আর তা থেকেই সব গুঞ্জনে পড়ল জল।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠানের অফিস থেকে একটি ছবি পোস্ট করেছেন দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, অবশেষে ফাইনাল। আমরা আসছি ২০২৪ সালে।
তারপর থেকে এই পোস্টেই হইচই শুরু। দেবের প্রযোজনায় যে সৃজিত ছবি করছেন তা নায়কের পোস্টে স্পষ্ট। তবে কী ছবি, তা কিন্তু খোলাসা করেননি কেউ-ই। তবে শুধু দেব-সৃজিত নয়, এই ছবিতে এই দুজনের সঙ্গে রয়েছে রুক্মিণীও। তাও কিন্তু জানিয়ে দিলেন নায়ক-প্রযোজক দেব নিজেই।
Dev, Srijit Mukherjee, Rukmini, Tollywood, Indian Bangla Film,Byomkesh Bakshi