নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
গোপালগঞ্জ থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষার ৫টি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের ভাষ্য, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় ৫ কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড আরও জানায়, গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে সম্পূরক পরীক্ষা আয়োজন করা হচ্ছে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।
কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।
এআরএম