Dhaka Mail Logo

শিক্ষা

নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষায় বসছে ৬৫ হাজার ক্ষুদে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) ২০তম নুরানি তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) শুরু হচ্ছে। ছয় দিনব্যাপী এ পরীক্ষায় সারাদেশের ছয় হাজার ৪৮৪টি মাদরাসার ৬৫ হাজার ৬৭২ জন শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা শেষ হবে আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে এক হাজার ৬০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

শিক্ষার্থীদের নির্যাতন নিষিদ্ধ করল কওমি বোর্ড, কড়া হুঁশিয়ারি

দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, এ পরীক্ষা শিক্ষার্থীদের প্রাথমিক দীনি শিক্ষার অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কেন্দ্রসংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

প্রসঙ্গত, শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের শিশুদের কুরআন শিক্ষা ও প্রাথমিক দীনি শিক্ষার প্রসারে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত বোর্ডের অধীন হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের কুরআন তিলাওয়াত, মৌলিক দীনি জ্ঞান ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠদানের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি।

জেবি