Dhaka Mail Logo

শিক্ষা

কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত অবস্থা থেকে বদলি করে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

হাসান মাহমুদ বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে বদলির আদেশাধীন রয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এএস