বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।
নিষিদ্ধ ঘোষিত শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, দুটি ককটেলের কথা শুনতে পেয়েছি। একটি বিস্ফোরণ হয়েছে, আরেকটি হয়নি।
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হয়েছে যে, ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার জন্য। না হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আমি বলেছি যে, তুমি পালাইছো, তোমার আপা পালাইছে। সাহস থাকলে তোমরা আসো।’
এএইচ