বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটি ও ৫ দিন প্রশাসনিক ছুটিসহ মোট ৯ দিনের ছুটি পাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির বিষয়টি জানানো হয়।
অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটিকালীন সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবে। ২৪ অক্টোবর থেকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চালু হবে।
চাকরি প্রস্তুতি, আর্থিক সংকট, যাতায়াত জটিলতাসহ বিভিন্ন কারণে হলে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের দুইটি ছাত্র ও দুটি ছাত্রী হল ছুটিকালীন সময়েও খোলা থাকবে। তবে হলের ডাইনিংসমূহ যথারীতি বন্ধ থাকবে।
প্রতিনিধি/ এজে