নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ এএম
মানবাধিকার সুরক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (HRDS) ঢাকা কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন ফখরুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফয়সাল আহমেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটি শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন ও বাস্তবায়নের উদ্যোগ নেবে কমিটি।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মারুফ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আই.এম. নাজমুস সাদাত উল আলম, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন তুহিন। এ ছাড়া কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে আরও কয়েকজন সদস্যকে মনোনীত করা হয়েছে।
এম/এসআই