বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির (এইচআরডিএস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬-২৭ সেশনের ২৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুহার আলমাস লাবিব এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের মো. রাকিবুল ইসলামকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাকেরুল ইসলাম এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নুরে হাসানা ও আসাদুল্লাহ ওয়াকিফ। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নিলাঞ্জলা হালদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোস্তাফিজুর রহমান এবং আইন বিভাগের মো. সাখাওয়াত হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের মিনহাজুর রহমান।
এছাড়া কর্মসূচি সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হাসিব সরদার, যুগ্ম কর্মসূচি সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ফারহান, সমাজকল্যাণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নুসরাত আফিন নাফিয়া এবং ডকুমেন্টেশন সম্পাদক পদে একই বিভাগের মো. সাবিক দায়িত্ব পেয়েছেন। সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুজন প্রামাণিক।
কমিটির অন্য পদগুলোর মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. সাইফুল ইসলাম রিয়ন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের খাদিজা আক্তার ঈশিতা, দফতর সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের মো. সিদ্দিকুর রহমান সায়েদ, আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা সম্পাদক হিসেবে আইন বিভাগের মো. লিমন মিয়া এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের শরীফ উদ্দিন সিয়াম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া যুগ্ম আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রাফিয়া রাইহানা রিশা, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. মাহমুদুর রহমান এবং তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক হয়েছেন সমাজকর্ম বিভাগের মো. মানিক চৌধুরী।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দর্শন বিভাগের ফাহিমা আক্তার, মনোবিজ্ঞান বিভাগের শাজিয়া খান, অর্থনীতি বিভাগের অন্তরা আক্তার নদী এবং বাংলা বিভাগের বিন ইয়ামিন।
নবনির্বাচিত সভাপতি জুহার আলমাস লাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমরা এমন একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থীর মানবাধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে।’
অন্যায়, অবিচার ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আইনি ও সামাজিক সহায়তা প্রাপ্তির পথ সুগম করতে সংগঠন কাজ করবে বলেও জানান লাবিব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে এ দায়িত্ব আমার প্রতি আস্থার প্রতিফলন। শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।’
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী করে তুলতে সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এইচআরডিএসকে মানবাধিকার রক্ষায় একটি শক্তিশালী ও অনুকরণীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্রক্ত করেন রাকিবুল।
এএইচ