Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ এএম

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের ৫৮ দিন পর শুক্রবার (৯ অক্টোবর) রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা পাঁচ ছাত্রনেতা হলেন— ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

chatodol

এর আগে চলতি বছরের ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

এসএইচ/এমএইচআর