Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম

ঢাকা কলেজের ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল ও ৪২ জনকে ছাড়পত্র দিয়েছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন গুরুতর ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এসএইচ/এমআর