নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
নতুন করে ৫৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য DTE Stipend MIS সফটওয়্যারে প্রোফাইল তৈরি করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারে লগইন করার User ID এবং প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ই-মেইলে পাঠানো হবে।
নতুন অন্তর্ভুক্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রমের আওতায় সুবিধা পাবেন।
এম/এএইচ