জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের এক আবাসিক শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা গেছেন। মুরাদুল ইসলাম মুরাদ নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল থেকে জ্বরে ভুগছিলেন মুরাদ।
মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকায়। স্নাতক শেষ করার আগেই মুরাদের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ হলে শোকের ছায়া নেমে এসেছে।
সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। পরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় শহীদুল্লাহ হলের মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া মুরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, মুরাদ মারা গেছে। তার জানাজা শেষে মরদেহ গ্রামে পাঠানো হয়েছে।
এমআইকে/এফএ