Dhaka Mail Logo

শিক্ষা

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এ সময় ‘নিয়োগপত্র আজই চাই’, ‘তুমি কে, আমি কে শিক্ষক, শিক্ষক’, ‘প্রহসন চলবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা নিয়োগপত্র পাননি। এতে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাদের দাবি, কোনো ধরনের হয়রানি বা অনিশ্চয়তায় না রেখে যোগ্য ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র দিতে হবে। এ সময় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Screenshot_2026-09-27_120008

এর আগে নিয়োগপত্র বঞ্চিত প্রার্থীরা ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছিলেন। একই সঙ্গে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকা বা সংশ্লিষ্ট গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

এম/এআরএম