Dhaka Mail Logo

শিক্ষা

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন এবং ১৭ নং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- অর্থনীতি বিভাগের ২১ ব্যচের শিক্ষার্থী মাদুদ ও লোক প্রসাশন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। তবে সংঘর্ষের সূত্রপাত ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম এখনো জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি, এখন মোটামুটি কামডাউন, একটু শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয় নাই, মানে উল্লেখ করার মতো কেউ আহত হয় নাই, টুকটাক হয়তো লাগছে।

এএইচ