Dhaka Mail Logo

শিক্ষা

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় ‘ইয়াং দাওয়াহ স্পিকার্স অলিম্পিয়াড’

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় বক্তৃতা ও দাওয়াহ উপস্থাপনার দক্ষতা বিকাশে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ইয়াং দাওয়াহ স্পিকার্স অলিম্পিয়াড—YDSO ’26’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার তুষারধারায় জামিয়া কাশিফুল উলূম ঢাকার উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইংরেজি ভাষায় সাবলীলভাবে বক্তব্য দেওয়া, জনসম্মুখে কথা বলার আত্মবিশ্বাস তৈরি এবং সমসাময়িক বিশ্বে ইসলামের বার্তা তুলে ধরার সক্ষমতা তৈরিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। এতে জামিয়ার শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আয়োজকরা বলেন, প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও উপস্থাপনা দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ইংরেজি ভাষায় দাওয়াহ উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন

‘কওমি মাদরাসা ধর্মীয় শিক্ষা ও মানুষ গড়ার স্বতন্ত্র এক প্রতিষ্ঠান’

কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় ৬ দফা প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর

জামিয়া কাশিফুল উলূম ঢাকার মুহতামিম, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ বলেন, আমরা শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা তাদের বিশ্বমানের দাঈ হিসেবে গড়ে তুলতে চাই। যারা সারা বিশ্বের মানুষের সামনে ইংরেজি ভাষায় ইসলামের কথা তুলে ধরবে।

তিনি আরও বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা ও দক্ষতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, YDSO ’26 শুধু বক্তৃতা প্রতিযোগিতা নয়; বরং মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞান, ভাষাদক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সমন্বিত বিকাশের একটি উদ্যোগ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

জেবি