Dhaka Mail Logo

শিক্ষা

মাদরাসার বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে বোর্ড ফি জমা দেওয়া যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফরম পূরণ করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ড অনুমোদিত সব মাদরাসার প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না বলেও জানিয়েছে বোর্ড।

এর আগে গত ২ সেপ্টেম্বর এ দুই শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। আর অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১১ সেপ্টেম্বর।

পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এই অর্থ অনলাইন সিস্টেমে জমা হওয়ার পরই শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। এছাড়া কেন্দ্র ফি হিসেবে আরও ২০০ টাকা দিতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে বর্ধিত সময়ের মধ্যেই অনলাইনে ফরম পূরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৯ সেপ্টেম্বরের পর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না।

এমএইচ/এএস