Dhaka Mail Logo

শিক্ষা

তিন উপায়ে জানা যাবে এসএসসির পুনর্নিরীক্ষণের ফল

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

পুনর্নিরীক্ষণের ফল তিনটি পদ্ধতিতে জানতে পারবেন আবেদনকারীরা।

প্রথম পদ্ধতি: স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানা যাবে।

দ্বিতীয় পদ্ধতি: আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

তৃতীয় পদ্ধতি: নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করা যাবে। এ জন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

এবার ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়ে।

জেবি