Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

১২ দিন পর জাকসুর মেয়াদ শেষ, রোডম্যাপ চায় বর্তমান সংসদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বর্তমান সংসদের মেয়াদ শেষ হতে আর মাত্র ১২ দিন বাকি। এর আগেই পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বর্তমান সংসদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি জানানো হয়। 

দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনি ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করা।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। আর মাত্র ১২ দিন পরেই এই বিশ্ববিদ্যালয়ের জাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগেই আমরা সে জবাব পেতে চাই।

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, মাননীয় উপাচার্য মহোদয় কথা দিয়েছেন যে, জাকসুর মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত অটোমেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

তিনি আরও বলেন, এই অডিট কমিটি আগামী জাকসুর মেয়াদের আগেই আমাদের টোটাল আয়-ব্যয়ের হিসাবটা সকল শিক্ষার্থীদের জন্য সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করা হবে।

প্রতিনিধি/এলএ