Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য বলেন, আজ দুপুরের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে এটি একটি নতুন রেকর্ড হবে বলেও জানান তিনি।

ফলাফল দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে যেতে হবে। এরপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল দিয়ে ফলাফল দেখা যাবে। চাইলে ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।

এছাড়া মুঠোফোনের ক্ষুদেবার্তায় ফল জানতে NU Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এমএইচ/এআরএম