Dhaka Mail Logo

শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গলবার, আলোচনায় নিয়োগ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি চূড়ান্ত করে পরিপত্র জারির লক্ষ্যে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির পাশাপাশি শিক্ষক নিয়োগের সিলেবাস চূড়ান্ত করার বিষয়েও সভায় সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে। এর মধ্যে নিয়োগের অনুসরণীয় পদ্ধতি ও সিলেবাস চূড়ান্তকরণ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে।

এম/এএস