বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামায় এ নিয়োগ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ছাত্রদের ছয়টি হলের মধ্যে আশরাফুল হক হলে অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান, শহীদ শামসুল হক হলে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে অধ্যাপক ড. রায়হান হাবিব, শহীদ জামাল হোসেন হলে অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ এবং মাওলানা ভাসানী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানীকে প্রভোস্ট করা হয়েছে।
ছাত্রীদের চারটি হলের মধ্যে সুলতানা রাজিয়া হলে অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলে অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলে অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২১ আগস্ট থেকে সংশ্লিষ্ট হলের প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া হল ও কৃষিকন্যা হলের নতুন প্রভোস্টরা ছয় মাসের জন্য দায়িত্বে থাকবেন। অন্য আট হলের প্রভোস্টদের দায়িত্বের মেয়াদ দুই বছর।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি আবাসিক হলে আগের প্রভোস্টরাই দায়িত্বে বহাল থাকছেন।
প্রতিনিধি/এলএ