Dhaka Mail Logo

শিক্ষা

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর সকালে সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

পরদিন ১৯ ডিসেম্বর এ ও বি ইউনিটের (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। সকালে ও বিকেলে পৃথক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআইএসটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি-সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এম/এএম