নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ইউজিসি ভবনের মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান ও অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। অনুষ্ঠানে ইউজিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এমএইচ/এএইচ