বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১১ আগস্ট) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অফিসার পরিষদ নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে অফিসার পরিষদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, দফতর ও প্রচার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক, মহিলা সম্পাদক এবং ছয়টি সদস্য পদে ভোট হবে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের সদস্যরা এসব পদে ভোট দিয়ে ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
প্রতিনিধি/এসএস