Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

চিরিরবন্দরে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এসএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য পেয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া ২৪২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে। এমন ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ea62996a-aaa2-45cc-9f1d-1435684aaf16

বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, ‘সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এ কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিং করা হয়।’

দিনাজপুরের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও ভালো ফল করেছে। মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুন

এসএসসির ফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী

রংপুর বিভাগের আট জেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন পাস করেছে। বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।

2fd411ed-4895-4fb8-bcfb-fb9f965296fd

এবারের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ২৮৩টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

প্রতিনিধি/এসএস