Dhaka Mail Logo

শিক্ষা

এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষায় এ বছরও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি পাস করেছে। সকল বোর্ডে মেয়েদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এমআর/এমআই