জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম
সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক রাজশাহী মহানগর সভাপতি জসিম উদ্দিন সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দিন, মহানগরের সাবেক সভাপতি সালাহউদ্দীন আহমেদ ও খাইরুল ইসলাম।
শিবির নেতারা অভিযোগ করেন, ছাত্রদল কর্তৃক সারাদেশের ক্যাম্পাসগুলোতে হামলা, শিক্ষার পরিবেশ বিনষ্ট ও ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে নামবেন তারা।
প্রতিনিধি/এমআর