নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
আগামী অক্টোবর মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ বিষয়ে আলোচনা হয়। পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগ কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এতে আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করে পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এম/এফএ