নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে দেশের সব স্কুল-কলেজে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (২০ জুলাই) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আওতাধীন সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
এমএইচ/এমআই