নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব সংযুক্তি বা প্রতিস্থাপনের আদেশে মেয়াদের উল্লেখ নেই, সেগুলো যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্তির মেয়াদ এক বছর পূর্ণ হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংযুক্ত শিক্ষককে অবমুক্ত করবেন। এরপর ওই শিক্ষককে নিজ কর্মস্থল বিদ্যালয়ে ফিরে গিয়ে পুনরায় যোগদান করতে হবে।
এম/এআরএম