Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

চবির আইইআর ডিবেটিং ক্লাবের নেতৃত্বে কেফায়েত-তানভীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৫ জুন ২০২৬, ১১:৪০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) চতুর্থ কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার তানভীন কায়েস।

বুধবার (২৪ জুন) রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি কেফায়েত উল্লাহ। তিনি জানান, ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ক্লাবের মডারেটর মুহম্মদ আমির উদ্দীন মঙ্গলবার (২৩ জুন) ২২ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ তুষার, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আইয়ুব আলী, বিতর্ক সম্পাদক তাহসিন আফরোজ চৌধুরী, দপ্তর সম্পাদক ফাহাদ আল তৌফিক, অনুষ্ঠান সম্পাদক রিদওয়ান উল্যাহ কাফী তানভীর, অনলাইন এন্ড মিডিয়া সম্পাদক আদনান সাকিফ প্রান্ত এবং লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সম্পাদক আলিফ নুরাইন।

কমিটিতে সহ-সম্পাদক হিসেবে আছেন— খাদিজাতুল কোবরা, হালিমা সাদিয়া, সিদরাতুল মুনতাহা, সাকিব খন্দকার, রবিউল ইসলাম, সুমাইয়া আলম রিম্মি, সামিয়া সানি, মাইশা উদ্দীন রিশতা। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন সুমাইয়া সুলতানা, ইসরাত জাহান নিশা, মাজিদা রহমান এবং মো. রুম্মান আলম খান।

সভাপতি কেফায়েত উল্লাহ বলেন, আইইআরডিসি বিতর্ক অঙ্গনে পরিচিত মুখ। আমাদের মূল লক্ষ্য হবে ক্লাবের সুদীর্ঘ গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে ক্যাম্পাসে একটি নতুন বিতার্কিক যুগের সূচনা করা। আমার কমিটিতে থাকা সেরা বিতার্কিক ও সুদক্ষ সংগঠকদের সঙ্গে নিয়ে ইনস্টিটিউটের যুক্তিচর্চার সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সাধারণ সম্পাদক তানভীন কায়েস বলেন, কমিটির সকল প্রতিভাবান সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল এবং গতিশীল সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ। নতুন বিতার্কিক তৈরি এবং যুক্তিভিত্তিক সমাজ গঠনে আইইআরডিসির এই নতুন পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠার পর থেকে তারা ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালা, শিক্ষা বিতর্ক, পাবলিক স্পিকিং, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন এবং আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

প্রতিনিধি/টিবি