images

শিক্ষা / সারাদেশ

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়, জাবির মুক্তমঞ্চে শিক্ষার্থীদের ঢল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৭ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ভিড় করেন এক হাজারেরও বেশি ফুটবলপ্রেমী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত ম্যাচ চলাকালে মুক্তমঞ্চে বড় পর্দার সামনে সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়। খেলা শুরুর আগ থেকেই বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। আর্জেন্টিনার জার্সি ও পতাকায় সজ্জিত অনেক সমর্থককে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা যায়।

88d7c598-8323-4a8f-a1cb-e2fe3aae75bb

ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। অধিনায়ক লিওনেল মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসির প্রতিটি গোলের পর উল্লাস, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মুক্তমঞ্চ এলাকা।

afe45685-5523-4456-a3bb-75f017a88694

ম্যাচ শেষে সমর্থকদের অনেককে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। কেউ ছবি তোলেন, কেউ বন্ধুদের সঙ্গে জয় উদযাপনে মেতে ওঠেন। খেলা ঘিরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তমঞ্চে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

258bedd9-12f4-4fc2-be51-c69c2113e9ea

ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদ উল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছি। দলের দুর্দান্ত পারফরম্যান্স এবং লিওনেল মেসির তিন গোল দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করেছে। খেলার এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্জেন্টিনার এই জয় সব সমর্থকের জন্য আনন্দের উপলক্ষ হয়ে থাকবে।

740469cd-a791-4ec9-a436-fb0f9e2e8f70

৫৩ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল বলেন, আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে আর্জেন্টিনার জয়কে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে দলটি প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে।

e7754684-67cf-4276-bb59-4d5a85124311

ইংরেজি ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, বাংলাদেশের কোটি মানুষের আবেগ হচ্ছে ফুটবল। ম্যারাডোনা থেকে মেসির শৈল্পিক ফুটবল আকর্ষিত করেছে এদেশের কোটি কোটি ফুটবল প্রেমীদের। ২০২২ ওয়ার্ল্ড কাপ ছিল আমাদের জেনারেশনের বড় প্রাপ্তি। ২০২৬ ওয়ার্ল্ডকাপে আমরা আরো আত্মবিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একসাথে খেলা দেখাটা আমাদের আনন্দকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আশা করি, ২০২৬ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে এই মুক্তমঞ্চ থেকেই আমরা আর্জেন্টিনার জয়ের মিছিল বের করব।

প্রতিনিধি/এসএস