images

শিক্ষা

শিক্ষাখাতে বরাদ্দ বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

দেশের শিক্ষা খাতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট এক লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।

নতুন অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে অতিরিক্ত প্রায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

এম/এফএ