images

শিক্ষা

অধিভুক্তির প্রাথমিক আবেদন ফি নির্ধারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্তি সংক্রান্ত যাচাই-বাছাই স্থায়ী কমিটির অষ্টম সভার সুপারিশ, অর্থ কমিটি এবং সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে অধিভুক্তির লক্ষ্যে প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির জন্য যেকোনো কোর্স বা বিষয়ের ক্ষেত্রে প্রাথমিক আবেদন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কোর্স বা বিষয়ের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের ফান্ডে ১০ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, অধিভুক্তি সংক্রান্ত যাচাই-বাছাই স্থায়ী কমিটি কোনো আবেদন গ্রহণ না করলে এবং সংশ্লিষ্ট কলেজ একই কোর্স বা বিষয়ের জন্য পুনরায় আবেদন করতে চাইলে, সেক্ষেত্রেও নির্ধারিত ১০ হাজার টাকা আবেদন ফি আবার জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এম/এএইচ